নিউজ ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রবাসি বাংলাদেশি নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে ।উক্ত ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশিরা জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তথ্য ও ছবিঃ অনলাইন ।
সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়িই ফেনী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।