খুলনা মহানগর যুবলীগের আজ শান্তি সমাবেশ

নিউজ ডেস্কঃ
সারাদেশে বিএনপি-জামায়াত এর সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে শান্তি সমাবেশ করবে খুলনা মহানগর যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর নির্দেশনায় ২৫ জানুয়ারী’২৩ইং শনিবার বিকাল চার টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত শান্তি সমাবেশে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের মিছিল সহকারে অংশগ্রহণের আহবান জানিয়েছে খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।