- আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২৩খ্রিঃ বৃহস্পতিবার দুপুর বারোটায় খুলনা সিটি কর্পোরেশনে শহীদ আলতাফ মিলনায়তনে মেয়র কাপ হাডুডু প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সংবাদ সম্মেলনে মেয়র কাপ হাডুডু খেলার ব্রিফিং দিবেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য মেয়র মহোদয় বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।খবরঃ বিজ্ঞপ্তির