কেসিসির উদ্যোগে খুলনায় আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আধুনিক বর্জ্য পরিশোধনাগার
নির্মাণ করা হচ্ছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আগামীকাল
বুধবার সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলার শলুয়া ডাম্পিং পয়েন্টে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজের
ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়া সিটি মেয়র একই প্রকল্পের আওতায়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মুখস্থ এ্যাপ্রোচ
রোড (ড্রেনসহ) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।খবরঃ বিজ্ঞপ্তির