খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে এর পিতা দেবতোষ দে (৮২) আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত দেবতোষ দে ফুসফুস ইনফেকশন, সোডিয়াম স্বল্পতাসহ বার্ধক্যজণিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার রাতে কোটালীপাড়ায় নিজ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিকে সাংবাদিক কৌশিক দে’র পিতার মৃত্যুর খবর পেয়ে তার বাসায় ছুটে যান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ ক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়া প্রয়াত দেবতোষ দে’র আত্মার শান্তি কামনাসহ গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
বিএফইউজে’র শোক প্রকাশঃ
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক কালেক কন্ঠের খুলনা অফিসের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’র পিতা দেবোতোষ দে’র মৃত্যুতে গভির শোক ও সমবেদনা জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বিদেহী আত্মর শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী পরিষদ সদস্য মোঃ হুমায়ুন কবীর।
কেইউজে’র শোক বিবৃতি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী
কমিটির সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং
কালেরকন্ঠ পত্রিকার খুলনা স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী
এর পিতা দেবতোষ দে এর মৃত্যুতে খুলনা সাংবাদিক
ইউনিয়নের পক্ষ থেকে শোক জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি
ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,
আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান
রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ
দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও
সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য
আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল
ইসলাম।
কেসিআরএর শোক
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য, দৈনিক কালের কন্ঠের খুলনা অফিসের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’র পিতা দেবতোষ দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
খুলনায় কর্মরত চিত্র সাংবাদকিদরে শোক
খুলনা দৈনিক কালের কণ্ঠের খুলনার স্টাফ রিপোর্টার কৌশিক দে এর পিতা দেবতোষ দে (৮২) আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়া প্রয়াত দেবতোষ দে’র আত্মার শান্তি কামনাসহ গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কর্মরত চিত্র সাংবাদিকরা নেয়ামুল হোসেন কচি সময় টেলিভিশন। আবু সাঈদ এটিএন বাংলা। শাহজালাল মোল্লা মিলন মাছরাঙ্গা টেলিভিশন। হাসান আল মামুন ডিভিসি টেলিভিশন। আরিফ বিল্লাহ বাংলাভিশন। জাকারিয়া আহমেদ তুষার চ্যানেল ২৪। মেহেদী হাসান পলাশ দেশ টেলিভিশন মোহাম্মদ রফিক আলী
News 24। মফিজুল ইসলাম সুমন মোহনা টেলিভিশন। আরিফুল রহমান সোহেল ৭১ টেলিভিশন। মোহাম্মদ জালাল বাংলা টিভি। জিএম দুলাল আর টিভি। রাজ্যসহ বিপ্লব বিটিভি মোহাম্মদ রাজু মাই টিভি শেখ মোহাম্মদ রাসেল গাজী টিভি।
খবরঃ বিজ্ঞপ্তির