ঢাবি সিনেট রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীবৃন্দর পক্ষে ভোট ও সমর্থন চেয়ে খুলনার
বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-
গতকাল ১৬ ফেব্রুয়ারি ২০২৩খ্রি. রাত ৮ টায় খুলনা বিএমএ ভবনের, কাজী আজহারুল হক
মিলনায়তনে, ঢাকা বিশ^বিদ্যালয় সিনেট রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন
২০২৩ এ গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীবৃন্দর পক্ষে ভোট ও সমর্থন চেয়ে খুলনার
বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনের গণতান্ত্রিক ঐক্য পরিষদের
প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ এর শিক্ষা ও মানব সম্পদ
উপ-কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিশ^বিদ্যালয়, কিশোরগঞ্জ এর উপাচার্য অধ্যাপক এ জেড এম পারভেজ সাজ্জাদ, ঢাকা
বিশ^বিদ্যালয় ফার্মেসী বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান এবং ফার্মেসী অনুষদের ডিন
অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
অগ্রনী ব্যাংকের খুলনা কেডিএ নিউমার্কেট শাখার ম্যানেজার মোঃ মেহেদী হাসান এর
সঞ্চালনায় খুলনার পেশাজীবীদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা বিএমএ ও স্বাচিপের
সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদ খুলনা শাখার সভাপতি ডা. মোঃ মেহেদী নেওয়াজ, যশোর
শিক্ষা বোর্ডের কন্টোলার বিশ^াস শাহীন আহমেদ, খুলনা জেলা যুবলীগের সভাপতি ও খুলনা
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধূরী মোঃ রায়হান ফরিদ, বঙ্গবন্ধু পরিষদ খুলনা শাখার সাধারণ
সম্পাদক গাজী লিয়াকত হোসেন প্রমূখ
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ, গনতন্ত্র ও মুক্তিযুদ্ধের
চেতনা প্রতিষ্ঠান প্রত্যয়ে ঐক্যবদ্ধ থেকে আসন্ন ঢাকা বিশ^বিদ্যালয় সিনেট রেজিষ্টার্ড
গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩ এ গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীবৃন্দর
পক্ষে ভোট ও সমর্থন দেওয়ার জন্য অনুরোধ জানান এবং সকল পেশাজীবীদের একত্রে নিজনিজ
অবস্থান থেকে প্যনেলের পক্ষে কাজ করার আহবান জানান।
আপনার বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বার্তা প্রেরক-