দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম.বাহাউদ্দিন নাসিম বলেছেন, মুক্তিযুদ্ধে যারা আমাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিরোধীতা করেছেন। জিয়াউর রহমান ও পরবর্তীতে জামায়েত-বিএনপি তাদেরকে দলে নিয়ে পুনর্বাসিত করেছিলেন। কালো আইন করে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করেছিলো। দীর্ঘ ২১ বছর পরে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। হিন্দু-মুসলিম বিভাজন দুর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ করেন। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উচু দাড়িয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে পূনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তারা এখন যে কোন মূল্যে ক্ষমতায় যেতে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তাদেরকে আর সেই সুযোগ দেওয়া হবে না। সকল ষড়যন্ত্র আর অশুভ শক্তিকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সকলকে মনে রাখতে হবে শেখ হাসিনা জেগে থাকে তাই আমরা শান্তিতে ঘুমাই। বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় মোহাম্মদ আলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চানন মন্ডলের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই সম্মেলন অনেক বেশী গুরুত্ব বহন করে। শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে এবং দেশ বিরোধী সকল চক্রান্ত নস্যাৎ করতে শক্তিশালী, সু-শৃংক্ষল সংগঠনের কোন বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তৃতায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ পড়ে দেশের কাজে আত্ন নিয়োগ করেন আর গভীর রাত পর্যন্ত সেই ধারা অব্যহত রাখেন। তিনি অসংখ্যবার সন্ত্রাসী হামলার শিকার হয়েও জীবনের ঝুকি নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে আমাদের তেমনি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, আওয়ামীলীগের কেন্দ্রীয়নেতা এ্যাডঃ আমিরুল আলম মিলন এমপি, কেন্দ্রীয়নেত্রী এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, কেন্দ্রীয়নেতা নির্মল কুমার চ্যাটার্জি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা, কাজী বাদশা মিয়া, বিএমএ সালাম, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাডঃ ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, এস এম খালেদীন রশিদী সুকর্ন, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাডঃ নবকুমার চক্রবর্তী, কাজী শামিম আহমেদ, মোল্যা মোজাফ্ফার হোসেন, শ্রীমন্ত অধিকারী রাহুল, মো. খায়রুল আলম, সাবেক এমপি শ্রী ননী গোপাল মন্ডল, আশরাফুল আলম খান, শ্রী নান্টু রায়, রবার্ট নিক্সন ঘোষ, আজগর বিশ্বাস তারা, ফারহানা হালিম, জামিল খান, শিউলী সরোয়ার, বুলু রায় গাঙ্গুলী, এস এম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা চৌধুরী রায়হান ফরিদ, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, মহিলা লীগনেত্রী হোসনে আরা চম্পা, নাজনিন নাহার কনা, শেখ মোঃ আবু হানিফ, এম এম আজিজুর রহমান রাসেল, যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, পারভেজ হাওলাদার, ইমরান হোসেনসহ দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এর আগে সম্মেলনের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সকাল ১০ টায় সম্মেলন শুরু হয়। তার আগে উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন ও টি শার্ট পরে বর্ণাঢ্য মিছিল সহকারে নেতাকর্মিরা সম্মেলন-স্থলে উপস্থিত হয়। দীর্ঘ ৮ বছর পর ক্ষমতাসীন দলের এই সম্মেলনকে ঘিরে চালনা পৌর এলাকা উৎসবের শহরে পরিনত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী হয়। এর মধ্যে সভাপতি পদে সমঝোতার ভিত্তিতে এবং সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সমর্থনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান অতিথি আলহাজ্ব শেখ আবুল হোসেনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি শেখ যুবরাজ, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, সাবেক সংসদ সদস্য ননী গোপাল ১ নং সদস্য ও মুনসুর আলীকে ২ নং সদস্য করে ৫ জনের নাম ঘোষনা করেন।খবরঃ বিজ্ঞপ্তির
এম এ রিয়াজ কচি