নিরালা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কেসিসি মেয়রের পুরস্কার বিতরণ

নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি মেয়র তালুকার আব্দুল খালেক।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নগরবাসীকে অধিকতর নাগরিক সুবিধা প্রদানের ল্েয আমরা বাস্তবভিত্তিক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করছি। নগরবাসীর চাহিদার আলোকে নাগরিক সুবিধা দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে ক্রমশ নগরীর আয়তন সম্প্রসারিত হচ্ছে। সুষ্ঠু নগরায়নের মাধ্যমে এই সম্প্রসারিত এলাকাসমূহে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব একটি সুন্দর নগরী গড়ে তোলার পাশাপাশি খেলাধুলা ও চিত্তবিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ রাখা হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র আজ বুধবার বিকেলে নগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সিটি মেয়র আরো বলেন, দেশ ও বিদেশে কর্মেেত্রর প্রতিটি শাখায় আজ তুমুল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিার্থীদের একাডেমিক শিা গ্রহণের পাশাপাশি সামগ্রিক বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। শিার্থীরা যেন এই প্রতিযোগী বিশ্বে টিকে থাকতে পারে সে জন্য তিনি শিকদেরও আরো দায়িত্বশীলতার সাথে পাঠদানের আহবান জানান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আকতার হোসেন ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর মোঃ শমশের আলী মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য এ্যাড. মো: মোশারফ হোসেন ও মো: শরীফ মশিউর রহমান। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক মো: রেয়াজুল করিম এবং সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক জিএম ইউনুস হোসেন ও বিলাশ কান্তি মন্ডল। স্কুলের শিক, শিার্থী ও অভিভাবকসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খবর” বিজ্ঞপ্তির