খুলনা মহানগর আ”লীগ ২৮ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতির মৃত্যুতে সিটি মেয়রের শোক

বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানরীর ২৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি, নাগরিক ফোরাম-খুলনার সাবেক চেয়ারপার্সন ও রহমানিয়া মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি নাজমুল আহমেদ স্বপন-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।খবরঃ বিজ্ঞপ্তির