আবহাওয়া ডেস্কঃ
পরবর্তী তিন দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঈশ্বরদী ১১ দশমিক ০, শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫, ফরিদপুর, সাতক্ষীরা ও যশোরে ১২ দশমিক ০, মাদারীপুরে ১২ দশমিক ৩, ভোলা ও তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪, গোপালগঞ্জ ও বরিশালে ১২ দশমিক ৫ এবং সীতাকুন্ড, কুমিল্লা ও ফেনীতে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অনলাইন।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।