প্রতিবেদকঃ
আজ মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় বিশ বছর পর নগরীর শিববাড়ী মোড়ে এই সম্মেলন শুরু সকাল ১০ টায় ।
মুজিব আদর্শে উজ্জীবিত যুবসমাজের এই সম্মেলনকে ঘিরে নগরব্যাপী বইছে উৎসবের আমেজ। সম্মেলনকে আকর্ষণীয় করতে সম্মেলন স্থল শিববাড়ী মোড় বর্ণিল সাজে সাজানো হয়েছে।

উক্ত সম্মেনের প্রধান অতিথি শেখ হেলাল উদ্দিন এমপি, উদ্বোধক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ এবং প্রধান বক্তা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হাসান খান নিখিলসহ অন্যান্য কেন্দ্রীয় অতিথিবৃন্দ এখন খুলনায় অবস্থান করছেন। সম্মেলনে মঞ্চেই মহানগর ও জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে ।
প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫ মে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন মো. কামরুজ্জামান জামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্তমান সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। অন্যদিকে মহানগর যুবলীগের সভাপতি নির্বাচিত হন এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলী আকবর টিপু।
২০০৮ সালের ৬ জানুয়ারি মহানগর যুবলীগের কমিটি ভেঙ্গে দিয়ে এ্যাড. আনিসুর রহমান পপলুকে আহ্বায়ক, মনিরুজ্জামান সাগর ও হাফেজ মো. শামীমকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশকে আহ্বায়ক এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনকে যুগা আহ্বায়ক করে যুবলীগের ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বর্তমান এই কমিটিই দায়িত্ব পালন করছেন। এছাড়া খুলনা জেলা যুবলীগের সভাপতি মো.কামরুজ্জামান জামাল বর্তমান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া জেলার ৯টি উপজেলা ও ৬৮টি ইউনিয়ন কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।
আজকের সম্মেলনে মহানগর যুবলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাত্র দু’জন প্রার্থী রয়েছেন। তারা হলেন সভাপতি পদে বর্তমান আহবায়ক সফিকুর রহমান পলাশ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। ফলে তারা দু’জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসছেন এটা অনেকটা নিশ্চিত বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
জেলা যুবলীগের সভাপতি পদ প্রার্থীরা হলেন যুবলীগ নেতা অজিত বিশ্বাস সরদার জাকির হোসেন, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, সাবেক ইউপি চেয়ারম্যা শেখ হাদীউজ্জামান হাদী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু ও জসিম উদ্দিন বাবু।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন যুবলীগ নেতা এবিএ কামরুজ্জামান, মাহফুজুর রহমান সোহাগ, মহানগর ছাত্রলীগে সাবেক সভাপতি দেবদুলাল বাড়ই বাপ্পী, তসলিম হুসাইন তাজ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মুশফিকু রহমান সাগর, মো. আবু সাঈদ খান, যুবলীগ নেতা জলি তালুকদার, মো. কামরুজ্জামান মোল্লা, হারুন আর রশিদ আব্দুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মে পারভেজ হাওলাদার।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলা উদ্দিন। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা- আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেল পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, যুবলীগের কেন্দ্রী প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি সদস্য শেখ সোহেল, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ।ত্রি -বার্ষিক এই সম্মেলনে সভাপতিত্ব করবেন খুলনা জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল ।