দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহার মৃত্যু

ফাইল ছবি।

প্রতিবেদকঃ
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অরুণ সাহা মারা গেছেন। আজ রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ রবিবার বিকেলে অরুন সাহার বুকে ব্যাথা অনুভব করেন। বিষয়টি পরিবারের সাথে আলোচনা করলে সহকর্মীদের সহযোগিতায় তাৎক্ষনিক তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় অবস্থার অবনতি হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সিনিয়র সাংবাদিক সহকর্মী অরুন কুমার সাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খুলনার সাংবাদিকদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে খুমেক হাসপাতাল মরদেহ তাঁর বাসভবনে নেয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।তিনি খুলনা মহানগর পূজা পরিষদের  উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে তার বাবা অনিল কুমার সাহা বার্ধক্যজনিত কারণে মারা যান।