১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিরাজুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ জিয়াউর রহমান জিয়ার পিতা শেখ মুনসুর আলী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। তিনি গত মঙ্গলবার রাত ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। বুধবার বাদ যোহর নগরীর হাজি ফয়েজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজাসহ অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা শেখ মো. আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে শেখ মিরাজুল ইসলামের পিতা শেখ মুনসুর আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। খবরঃ বিজ্ঞপ্তির