নিউজ ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেঁড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের ঘটনাস্থলেই চারজন নিহত হয়। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক আরও দুইজন নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে জানা যায়নি ।
নিহতরা হলেন- সহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লা (৪৫)। তথ্যঃ অনলাইন।
জানা গেছে, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী।