খুলনা জেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায়
জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ এর
সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রতিনিধি কেসিসি
২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, পাইকগাছা উপজেলা
চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ
আশরাফুল আলম খান, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, রূপসা
উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল
ইসলাম, তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা
চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, চালনা
পৌর মেয়র সনৎ কুমার বিশ^াস, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, হাসনা হেনা,
ফারহানা নাজনীন, সরোজিৎ কুমার রায়, জিএম আব্দুল্লাহ আল মামুন, মোঃ
রবিউল ইসলাম গাজী, এমডি হালিম বাবু, সাবিনা ইয়াসমিন, দিলীপ হালদার,
সাইফুল ইসলাম বাবু, এমডি মফিজ উদ্দিন, চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা
বিষ্ণুপদ পাল, সহকারী প্রকৌশলী মোসাঃ আলেয়া খাতুন, প্রসাশনিক কর্মকর্তা
এসএম মাহাবুবুর রহমানসহ অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির