নিউজ ডেস্কঃ
সারাদেশে করোনা ভাইরাসে গত ১ দিনে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকার ও তিনজন ময়মনসিংহের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৩ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনলাইন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে ১ হাজার ৩২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনে।
এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।