নিউজ ডেস্কঃ
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত এ আদেশ দেন। তথ্যঃ অনলাইন।
জানা গেছে, লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত করা ও সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তেলে ভিটামিন ‘এ’ এর মাত্রা কম থাকায় ২০১৯ সালে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে বিএসটিআই।