মহান বিজয় দিবস পালন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ ১৬ ডিসেম্বর সকালে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদের এসকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মামুন রেজা। খবরঃ বিজ্ঞপ্তির
বিঃ দ্রঃ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের জন্য সকাল ৬টায় ক্লাব থেকে রওনা করা হবে।