নিউজ ডেস্কঃ
দেশে খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে এখন ১৮৭ টাকা। বর্তমান দাম ১৯২ টাকা। তবে এই দাম ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
ব্যবসায়ীদের সঙ্গে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্বান্ত নেয় সরকার। অনলাইন ।
সরকারের সিদ্বান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা করা হয়েছে।