খুলনা মহানগর যুবলীগের শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসুচী

নিউজ ডেস্কঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসুচী গ্রহন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে,
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২:০১ মিনিটে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ, ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয় হতে মহানগর আওয়ামী লীগের বিজয় র‌্যালী, বিজয় র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহণ।
উপরোক্ত কর্মসুচী সালের লক্ষে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।