শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২:০১ মিনিটে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, বুধবার ১৪ ডিসেম্বর বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নির্বাচিত দলীয় কাউন্সিলর এবং ১৮, ১৯, ২৪, ২৫ ও ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খবরঃবিজ্ঞপ্তির