খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন। যাদের মাথাগোজার ঠাঁই নেই তাদের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছেন, যাদের জায়গা জমি নেই তাদের চাষাবাদের জন্য জায়গার ব্যবস্থা করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের সবজেলার শীতার্ত সাধারণ মানুষের পাশে শীত বস্ত্র পৌঁছে দিচ্ছে। আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে।
আজ সোমবার বিকাল ৪টায় নগরীর সদর থানার ২১, ২৭, ২৮, ও ৩০নং ওয়ার্ডে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল-এর প্রেরিত শীতবস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক হাফেজ মো. শামীম, কাউন্সিলর মোজাফফর রশীদি রেজা, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ। এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবুল সরদার বাদল, এ্যাড. ফারুক হোসেন, জামিরুল হুদা জহর, ফেরদৌস হোসেন লাবু, শেখ এশারুল হক, মো. আযম খান, মো. শিহাব উদ্দিন, মুন্সি সেলিম হোসেন, হুমায়ূন কবীর, মহিলা আওয়ামী লীগ নেত্রী দেলওয়ারা মোর্শেদা, জুঁই, রেখা খানমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির