রেড ক্রিসেন্ট সোটাইটি-খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোটাইটি-খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তৃতা করেন ইউনিটের চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিটের চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, আর্তমানবতার সেবায় সুনাম ও সফলতার সাথে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বর্তমানে বিশ্বের ১’শ ৯২টি দেশে এ সংস্থাটির কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। করোনা সংক্রমণের সংকটকালে রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট-এর কর্মীগণ ঝুঁকি মাথায় নিয়ে মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করেছে যা ভুলে যাওয়ার নয়। সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর তিনি দেশে রেড ক্রিসেন্ট আন্দোলনকে নতুনভাবে সূচনা করেন। যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নে রেড ক্রিসেন্টকে সাথে নিয়ে ঝাপিয়ে পড়েন। সিটি মেয়র আরো বলেন, খুলনার মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে মহানগরীতে রেড ক্রিসেন্ট হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে এই সংস্থার দ্বারা আরো একটি সেবামূলক কর্মকান্ডের দ্বার উম্মোচিত হবে বলে তিনি উল্লেখ করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি-সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, জেলা ইউনিটের সেক্রেটারী সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, সিটি ইউনিটের সদস্য এ্যাড. মো: আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন, জোবায়ের আহমেদ খান জবা, শফিকুর রহমান পলাশসহ আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক রিপোর্ট পেশ করেন সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদন হোসেন কবির ও বার্ষিক আয়-ব্যয় বিবরণী পেশ করেন ইউনিট লেভেল কর্মকর্তা মো: মইনুল ইসলাম পলাশ। খবরঃ বিজ্ঞপ্তির