জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল আজ বুধবার ‘এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র উদ্বোধন করবেন। তিনি সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ সাইফুল ইসলাম এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে লীগভিত্তিক এই টুর্নামেন্ট আগামী ৪ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়াম মাঠে শুরু হবে। ০৬ ও ০৮ ডিসেম্বর লীগের পরবর্তী খেলাগুলো চলবে এবং ১০ ডিসেম্বর ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।খবরঃ বিজ্ঞপ্তির