খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলামের ভাই মরহুম এস এম মনিরুল ইসলাম ময়না’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল আজ বুধবার বাদ আছর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপাতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কেইউজের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা প্রেসক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ রাশিদুল ইসলামসহ খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির