টুটপাড়া নিবাসী হোমিওপ্যাথিক ডাঃ আব্দুল কাদেরের ইন্তেকাল

প্রতিবেদকঃ
খুলনার হোমিও কলেজের প্রাক্তন শিক্ষক ডাঃ আব্দুল কাদের (৭৫)আজ বেলা ১ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিলাহি রাজিউন। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
ডাঃ আব্দুল কাদের প্রায় ৩ যুগেরও বেশি খুলনা মহানগরী  টুটপাড়া জোড়াকল বাজার এলাকার আয়েশা হোমিও হল প্রতিষ্ঠানের মাধ্যমে অতি নিষ্ঠার সাথে হোমিওপ্যাথিক ডাক্তারী পেশায় নিয়োজিত ছিলেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী-পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য ডাঃ আব্দুল কাদেরের একমাত্র কন্যা(৩২) বছর ৫ আগে হার্ট ও কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান ।
টুটপাড়া মহির বাড়ি নিবাসী মরহুম আব্দুল কাদেরের নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ এশা(মহির বাড়ী খালপাড়) আল আমিন জামে মসজিদে প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।