পুলিশবাহিনীকে বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভবঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে যশোর সদর থানার পুলিশবাহিনীর অবদান ছিলো গুরুত্বপূর্ণ। ২৪ এ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সারা বাংলাদেশ যখন মবকালচার তৈরি করে বিভিন্ন থানার অস্ত্র লুট হয়ে যাচ্ছে, তখন বিএনপিরকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে কোতয়ালী থানার সুরক্ষা নিশ্চিত করেছিলো। একটি সভ্যরাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সদস্যরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব নয়।

তিনি আজ (শনিবার) সকালে ‘দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ শীর্ষক’ প্রকল্পের আওতায় যশোর কোতয়ালী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের সরকারগুলো পুলিশকে অনেক সময় রাজনৈতিককর্মীর পরিণত করার চেষ্টা করেছে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে পুলিশকে। বর্তমান সরকার এব্যাপারে অত্যন্ত সতর্ক ও সুচিন্তিত। দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে কিছু নাশকতা, নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোথাও জনগণকে বা পুলিশকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ এখনও দেননি প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। জনবান্ধব পুলিশ বাহিনী আগামীতে বাংলাদেশের মানুষকে সেবা দিবে। যাতে করে মানুষ পুলিশবাহিনীকে প্রকৃত বন্ধু হিসেবে ভাবতে পারে। সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি আশা করেন ভবটি নির্মাণ কাজের মানে কোন আপস হবেনা।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম বক্তৃতা করেন।

ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা ভবনটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১১ কোটি ৭২ লাখ টাকা। খবরঃ বিজ্ঞপ্তির