খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত; গঠনতন্ত্র সংশোধন অনুমোদিত

খুলনা প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
একটি মাত্র আলোচ্যসূচির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় ক্লাবের বিদ্যমান(২০১৩) গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। গঠনতন্ত্রের বিধান মেনে ক্লাবের স্থায়ী সদস্যের উত্থাপিত সংশোধনী প্রস্তাবনার কপি সভা শুরুর ১৫ দিন পূর্বেই সকল সদস্যের মাঝে বিতরণ করা হয়েছিল।
আজকের সভায় উক্ত প্রস্তাবনাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রেসক্লাবের ট্রাস্টি দলিলের সাথে সমন্বয় করে গঠনতন্ত্রের এই অনুমোদন দেয়া হয়।
সভায় বক্তৃতা করেন, ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, ক্লাবের সাবেক সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী,  সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, মুহাম্মদ আবু তৈয়ব,  ক্লাব সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, শেখ কামরুল আহসান, হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ রাশিদুল ইসলাম, কনক রহমান, নূর ইসলাম রকি, জি এম মনিরুজ্জামান, উত্তম মন্ডল, মাহবুবুর রহমান মুন্না, রকিবুল ইসলাম মতি, সোহাগ দেওয়ান, আব্দুল¬াহ আল মামুন রুবেল, হাসানুর রহমান তানজির ও মোঃ রাজু হওলাদার।
সভায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যবৃন্দসহ মোট ৭৫ জন সদস্য  উপস্থিত ছিলেন। সভা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, খুলনা প্রেসক্লাবের ট্রাস্টি দলিলের সাথে সামঞ্জস্য রেখে গঠনতন্ত্রের এই সময়োপযোগী সংশোধনীর ফলে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।খবরঃ বিজ্ঞপ্তির