লকডাউন প্রতিরোধে খুলনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্য এবং লকডাউন প্রতিরোধে খুলনায় মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নাশকতা ও লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।