‘সমন্বিত এআই চালিত নগর নিরাপত্তা, ট্রাফিক ইন্টেলিজেন্স ও টোল রাজস্ব স্বয়ংক্রিয়করণ’’ বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন সংক্রান্ত এক সভা বুধবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ঢাকাস্থ ডেকো ইশো টেকনোলজিস লিমিটেড (ডিআইটিইসিএইচ) এ সভার আয়োজন করে।
উল্লেখ্য, নগরীতে এআই সহায়তাপ্রাপ্ত নগর নজরদারি, অপরাধ প্রশমন, ট্রাফিক পর্যবেক্ষণ, কেন্দ্রীয় কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপন এবং স্বয়ংক্রিয় প্রবেশ ও বহির্গমন টোল আদায় ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খুলনা মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গঠিত কারিগরি কমিটির সাথে ডিআইটিইসিএইচ-এর প্রতিনিধিদের সভা আয়োজনের মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত এআই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রশাসক বলেন, নগরীতে এআই স্থাপন বিষয়ে অংশীজনদের বিশেষ করে, সড়ক ও জনপথ, এলজিইডি, কেডিএ’র সম্পৃক্ত থাকা প্রয়োজন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যানবাহনের লাইসেন্স প্রদানের েেত্র বিআরটিএ-এর সম্পৃক্ততা ও তথ্যের প্রয়োজন হবে। যেহেতু খুলনায় প্রথমবারের মতো হতে যাচ্ছে, তাই স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে দ্রুত এ কাজ সম্পন্ন করতে হবে। শহরের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, এই অটোমেশন পদ্ধতি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই উদ্যোগের প্রতি জনগণের ব্যাপক চাহিদা ও সমর্থন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকরা এটিকে সমর্থন জানিয়ে নানা পরামর্শ দিচ্ছেন। সিটি কর্পোরেশনের এই নতুন সেবাটি সফলভাবে বাস্তবায়নে তিনি নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর সভাপতিত্বে হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন প্রযুক্তির মাধ্যমে জৈব বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা ও পরবর্তী করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: খালেকুজ্জামান জৈব বর্জ্য থেকে ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর নিকট প্রযুক্তি সম্পর্কিত গবেষণাপত্র উপস্থাপন করেন এবং প্রধানমন্ত্রী এ প্রযুক্তিতে অর্থ বরাদ্দের ঘোষণা দেন। প্রযুক্তিটি সর্বপ্রথম খুলনায় বাস্তবায়নের লক্ষ্যে আজ এ সভার আয়োজন করা হয়। সভায় প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
উভয় সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, শেখ মো: মাসুদ করিম, অর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, কুয়েট-এর রিসার্চ এ্যাসোসিয়েট মো: রাহাতুল ইসলাম ও মো: রফি আহমেদ, কেএমপি’র সহকারী কমিশনার (ট্রাফিক) মো: ফজলুল কবির, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মো: আবুবক্কার সিদ্দিক, কেসিসি’র সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: মোস্তাফিজুর রহমান, সহকারী আইসিটি ম্যানেজার মো: রেদওয়াদনুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, ডিআইটিইসিএইচ-এর হেড অব সেলস সৈয়দ মেজবাহুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির