অব্যাহতি এবং ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর শাখার অন্তর্গত খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল বাপ্পিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে উক্ত কমিটির ১নং সদস্য মহিউদ্দিন তালিমকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখার আহবায়ক মোঃ তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। খবরঃ বিজ্ঞপ্তির