প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে জেলা যুবদলের প্রস্তুতি সভা

আগামী ৫ নভেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে খুলনা জেলা যুবদল। সড়কপথে তার আগমনকে ঘিরে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, খুলনার এই সফরে ব্যাপক জনসমাগম ঘটাতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম সহ জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির