নিউজ ডেস্কঃ
খুলনা মহানগরীর নিরালা ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত সালমান নিরালা ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় একজন সিগারেট কোম্পানির একজন কর্মচারী।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১৭ নম্বর রোডে কোম্পানির অফিসের সামনে কাজ করার সময় মোটরসাইকেলে এসে তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।