নিউজ ডেস্কঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখ (৩৬) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাতসাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা সড়কের সামনে এ ঘটনা ঘটে।
সোহেল বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের কর্মী।
জানা গেছে,সোহেল শেখ মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । শেষ খবরে জানা গেছে,
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।