পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড় জিয়া চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি শিববাড়ি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রোড প্রদক্ষিণ করে রয়েল মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি চিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি
খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা সোহেল মোল্লা, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশুসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবশে বক্তরা বলেন, পতিত আওয়ামী লীগ আর তাদের দোসর গুপ্ত ঘাতকরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে। তাদের জানা উচিৎ বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটি কোনো আমি-ডামি, বিনাভোট বা রাতের সরকার নয়। জনগণ তাদের সকল অপচেষ্টা রাজপথে রুখে দেবে। নেতৃবৃন্দন দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।খবরঃ বিজ্ঞপ্তির