খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সংগঠন বন্ধন এর উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয় জামে মসজিদে বাদ যোহর অনিুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী, প্রফেসর ড. শরীফ মোহাম্মাদ খান, প্রফেসর ড. আশরাফুল আলম, প্রফেসর ড. সালাহ উদ্দিন আহম্মেদ, প্রফেসর ড. এ টি এম জহির উদ্দিন, কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন শেখ শারাফাত আলী, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ আতিয়ার রহমান, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- এস এম মোহাম্মাদ আলী।
আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ আব্দুল কুদ্দুস।খবরঃ বিজ্ঞপ্তির