খুলনা নগরীর ১৭ ও ২৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধ্যা সারে ৭ টায় (ছোট বয়রা সার্কিট হাউজ মাধ্যমিক বিদ্যালয়) ১৭ নং ওয়ার্ড যুবদলের ও রাত সারে ৮ টায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ২৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল । এছাড়াও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু ও গোলাম জুলকার নাঈন উপস্থিত ছিলেন।
১৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সুমন মীর।
২৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মনিরুল ইসলাম হীরা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ নাজিম খান।
সভায় নেতৃবৃন্দ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। খবরঃ বিজ্ঞপ্তির