একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক হুমায়ুন কবীর বালু’র ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি 

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ জুন ২০২৬, শনিবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে ক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির