আসছে রবিবার খুলনা প্রেসক্লাবে ফল-উৎসব

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ‘ফল উৎসব-২০২৬’ আয়োজন করা হয়েছে। আগামী ২৮ জুন রবিবার বিকাল ৫টায় ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক জনাব এস এম মনিরুল হাসান বাপ্পী।
উক্ত ফল উৎসবে ক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির