পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর সফরসূচি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দুই দিনের সফরে আগামীকাল ২৬ জুন শুক্রবার খুলনা ও বাগেরহাট আসছেন।

সফরসূচি অনুযায়ী তিনি ২৬ জুন সকাল ১০টায় মোংলা নদীতে সার্বক্ষণিক ফেরি চালু সংক্রান্ত সার্বিক বিষয় মনিটরিং ও পরিদর্শন, সকাল সাড়ে ১০টায় মোংলা পৌরসভার ঠাকুররানী খাল পরিদর্শন ও দুপুর সাড়ে ১২টায় রামপাল মডেল মসজিদে হাজী সম্মেলনে যোগদান করবেন। প্রতিমন্ত্রী বিকাল পাঁচটায় Inauguration Ceremony of the Operation Theatre of Khulna lions Eys Hospital অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন

প্রতিমন্ত্রী ২৭ জুন সকাল ১০টা বাগেরহাট জেলা পরিষদ আয়োজিত বাগেরহাট জেলা পরিষদ মিলানায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির