নিউজ ডেস্কঃ
মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার বিকালে এ ঘটনায় লোকমান (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।
জানা গেছে, রোববার বেলা আনুমানিক ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে আসে। এ সময় তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।