নিউজ ডেস্কঃ
সরকারের মূল লক্ষ্য হলো একটি প্রযুক্তি নির্ভর, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবাপ্রাপ্তি আরও সহজ হবে।
তিনি আরও বলেন, এটি কোনো অনুগ্রহ নয়, বরং জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নে সরকার কাজ করছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ও গ্রাম আদালতের কার্যকারিতা বাড়ানো গেলে আদালতের চাপ কমবে এবং মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এসময় তিনি ভূমি সেবার আরও আধুনিকায়ন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা সহজীকরণের নির্দেশনা দেন।