খুমেক হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃত্যু ১, আহত ৫

নিউজ ডেস্কঃ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে।

আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে এবং আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন নার্সসহ পাঁচজন।

ঘটনার বিবরণে জানা গেছে,

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের তৃতীয় তলার স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে。ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ার পর আইসিইউ থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার সময় শ্বাসকষ্টে নার্গিস নাহার (৩০) নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে

আজ বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।