চিংড়ির দরপতন ও খামারে পানি উত্তোলনে এনজিওদের অপতৎপরতা রোধে এফবিসিসিআই’র পরিচালক ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমনিুল হকের সাথে উপকূলের প্রান্তিক খামারিদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১টায় চেম্বার বিল্ডিংয়ের সভাকক্ষে এ মতবিনিময় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব) এর ব্যানারে খামারিরা ফুলেল শুভেচ্ছা জানান চেম্বারের সভাপতিকে।
মতবিনিময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রান্তিক চাষিরা চেম্বারের সভাপতিকে নিরাপদ উৎপাদন বৃদ্ধির বাধা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। চেম্বার সভাপতি চাষিদের দুর্ভোগের কথা শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের সমস্যা নিরসনের আশ^াস দেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস ও সদস্য এস এম রাজুল হাসান রাজু। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোয়াবের কেন্দ্রীয় সভাপতি মৎস্য বান্ধব ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা শামসুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক শেখ সাকিল, পাইকগাছা চিংড়ি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ফেয়াবের জেলা সদস্য সচিব নাসিরুল্লাহ হিরা, ফোয়াবের বটিয়াঘাটার আহ্বায়ক পঞ্চানন গাইন, রূপসার শহিদুল ইসলাম মাস্টার, সাজ্জাত আলী, আব্দুর রউফ শিকদার, মহিদুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, আমির হোসেন বাবু, সঞ্চিতা রায়, বুলু রানী মন্ডল, মফিজুল ইসলামসহ প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির