দৈনিক প্রবর্তন পত্রিকার সিনিয়র ফটো সংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুন হক-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ করেছেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক
দৈনিক প্রবর্তন পত্রিকার সিনিয়র ফটো সংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুন হক-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় কেসিসি প্রশাসক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখা
দৈনিক প্রবর্তন পত্রিকার সিনিয়র ফটো সংবাদিক নাজমুল হক পাপ্পুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। একইসাথে মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সহসভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ্য মানজারুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য বাপ্পি খান, হেলাল মোল্লা।
খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক প্রবর্তনের ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
উল্লেখ্য সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক (৬৭) আজ ৬ এপ্রিল সোমবার বিকেল পৌণে ৫টার দিকে নগরীর ইকবাল নগরস্থ ওহাব এভিনিউ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাতে তার জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফনের কবরস্থানে দাফনের কথা রয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির