খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ও দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ আতিয়ার রহমানের পিতা মোঃ ছমির আলী তরফদার(৭৩)এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
উল্লেখ্য সাংবাদিক মোঃ আতিয়ার রহমানের পিতা মোঃ ছমির আলী তরফদার গত ৩১ মার্চ মঙ্গলবার ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খবরঃ বিজ্ঞপ্তির