সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন। সেখানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ।