হামের টিকা নিয়ে ইউনুস সরকারের প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে 

নিউজ ডেস্কঃ

হামের টিকা নিয়ে ইউনূস সরকারের আমলে দুর্নীতির অভিযোগ এখন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আলোচনায় একটি বিতর্কিত বিষয় হিসেবে দেখা দিয়েছে। বিভিন্ন সূত্র ও রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী,ইউনুস সরকারের অধীনে টিকাদান কর্মসূচিতে চরম বিশৃঙ্খলা এবং অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে।

ইতিমধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে সাধারণ মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছে।  এ পর্যন্ত মৃত শিশুর সংখ্যা অর্ধশতাধিক। মূলত ঢাকাসহ উত্তরবঙ্গের দিকে বেশি প্রাদুর্ভাব দেখা দিলেও এ সংক্রামক রোগ এখন দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে।

 

অভিযোগ উঠেছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পরিকল্পিত অনেক টিকাদান কর্মসূচি সঠিকভাবে পরিচালিত হয়নি বা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি বেড়েছে। বিশেষ করে ২০২৬ সালের মার্চ মাসেই হামে অন্তত ৩২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

সমালোচকদের দাবি, ৫ আগস্টের পর থেকে ভ্যাকসিনের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। ইউনূস সরকারের অনুগত ব্যক্তিদের মাধ্যমে এই খাতে লুটপাট ও অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।

ইউনুস সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চরম দুর্নীতি ও অপরাধমূলক উদাসীনতার কারণেই টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।