বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল খুলনা-৩ আসন হতে জয় 

নিউজ ডেস্কঃ

খুলনা-৩ (দৌলতপুর, খালিশপুর ও দিঘলিয়ার আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল জয় পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৮৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।

এ আসনের ১১৬টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন। ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ২৪৫টি।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন মো. আবদুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০৫ ভোট ও জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আক মামুন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭০ ভোট।