নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন।
তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ভোট গণনার বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
খসড়া ফলাফলে দেখা গেছে, মোঃ আসাদুজ্জামান ১,৭১,৫৯৮ ভোট পান, যা তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু ছালেহ মোঃ মতিউর রহমান (জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা) এর ৫৫,৫৭৭ ভোটের তুলনায় ১,১৬,০২১ ভোটে বেশি।
এর আগে ঝিনাইদহ-১ আসনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে ছিলেন: মোঃ আসাদুজ্জামান, বিএনপি, প্রতীক: ধানের শীষ; মোঃ মতিউর রহমান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), প্রতীক: ঈগল; মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), প্রতীক: কাঁচি; আবু ছালেহ মোঃ মতিউর রহমান, জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা; মনিকা আলম, জাতীয় পার্টি, প্রতীক: লাঙল।